দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মুনিরা হাশেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শাহতাজ মুনিরা।
পোস্টে তিনি লিখেছেন, প্রিতম ও আমি পারস্পরিক সম্মতি ও ভালো বোঝাপড়ার মাধ্যমে ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেছেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। এখনও আমরা একে ওপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই আমাদের দুজনের জন্য ভালো। অনেক ভেবেচিন্তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারের সমর্থনে আমরা এখন বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছি।’
পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘এই পরিবর্তনের সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি। জীবনের এই নতুন অধ্যায়টি যেন আমরা নিজেদের মতো করে সামলাতে পারি, সে জন্য সবার সহযোগিতা ও বোঝাপড়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, প্রীতম হাসান ও শাহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাদের সম্পর্ক ছিল।
কে